সিলেটটুডে ডেস্ক

২৯ জানুয়ারি, ২০১৮ ২৩:২৯

উপজেলা কার্যালয় থেকেই নাগরিকরা পাবেন স্মার্টকার্ড

সংসদকার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক বলেন, স্মার্টকার্ড বিতরণকৃত এলাকায় যেসব নাগরিক এখনও স্মার্টকার্ড হাতে পাননি, তারা সংশ্লিষ্ট জেলা/উপজেলা/থানা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করতে পারবেন।

সোমবার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদে মোছা. সেলিনারা জাহান লিটার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অপর একটি প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত সংশোধন একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সংশোধন আবেদন করা যায়। সংশোধনের বিভিন্ন পর্যায়ের জন্য ১০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত চার্জ বা ফি জমা দিতে হয়।

মন্ত্রী আরও জানান, আবেদনের তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে সংশোধনবিষয়ক সিদ্ধান্ত আবেদনকারীকে জানিয়ে দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত