০৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:০৮
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় রাজধানী ঢাকায় ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়।
বুধবার বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য