০৮ আগস্ট, ২০১৮ ১১:০৫
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ আগস্ট) রাতে উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম ফারুক মিয়া (৪২)। তিনি একই উপজেলার রামরাই গ্রামের মমতাজ মিয়ার ছেলে।
কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি দল মাদক উদ্ধার করতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় অভিযান চালায়।
এসময় মাদক ব্যবসায়ী ফারুক ও তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুক নিহত হন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
আপনার মন্তব্য