১৬ জানুয়ারি, ২০২৬ ১০:১৬
নবম সংসদ নির্বাচনে ৩০টি আসনে ১০ হাজার ভোটের কম ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছিল। এবার ১০ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত হয়েছেন—এমন আসন রয়েছে ১৮টি। এরমধ্যে কেবল কুমিল্লারই রয়েছে ৬টি আসন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লার ১১ সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের লক্ষ্যে নিবন্ধিত হয়েছেন মোট ১ লাখ ১১ হাজার ৫৫০ জন ভোটার।
এসব ভোটারের মধ্যে দেশের বিভিন্ন স্থানে চাকরিরত, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এবং বিভিন্ন দেশে প্রবাসী রয়েছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান।
আসনভিত্তিক পোস্টাল ব্যালটের ভোটারদের মধ্যে কুমিল্লা-১ (দাউদকান্দি -মেঘনা) আসনে পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন ৮ হাজার ৫৯৯ জন যার মধ্য পুরুষ ৭৬৯৯ মহিলা ৯০০ জন।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন সাত হাজার ২৯০ জন।যার মধ্যে পুরুষ ৬৬৪৫ নারী ৬৪৫ জন।
কুমিল্লা-৩ মুরাদনগর আসনে ৯৪৯৮ যার মধ্যে পুরুষ ৮৯০৭ ও নারী ৫৯১ জন।
কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে ১০১০৫ জন, যার মধ্যে পুরুষ ৯৩৮৯ ও নারী ৭১৬ জন।
কুমিল্লা-৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনে ১২৩৩০ জন যার মধ্যে পুরুষ ১১৩০০ ও নারী ১০৩০ জন।
কুমিল্লা-৬ (আদর্শ সদর- সিটি করপোরেশন - সদর দক্ষিণ) আসনে ১১৯১৬ জন, যার মধ্যে পুরুষ ১০৫৫১ ও নারী ১৩৬৫ জন।
কুমিল্লা-৭ চান্দিনা আসনে ৫৭২২ জন, যার মধ্যে পুরুষ ৫৩৯১ জন ও নারী ৩৩১ জন।
কুমিল্লা-৮ বরুড়া আসনে ৮৪৪৮ জন।
কুমিল্লা-৯ ( লাকসাম -মনোহরগঞ্জ) আসনে ১১১৬৩ জন যার মধ্যে পুরুষ ১০৪৬৯ নারী ৬৯৪ জন।
কুমিল্লা -১০ ( নাঙ্গলকোট -লালমাই) আসনে ১৩৯৩৮ জন যার মধ্যে পুরুষ ১৩০৯৪ নারী ৮৪৪।
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে মোট পোস্টাল ভোটার ১২৫৪১ জন, যার মধ্যে ১১৮১৩ ও নারী ৭২৮ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান জানান, নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে জাতীয় নির্বাচনের জন্য প্রতীক সম্বলিত ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি রঙের আরও একটি ব্যালট পেপার প্রেরণ করবে নির্বাচন কমিশন।
পাঠানো নিয়মাবলী অনুসরণ করে ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠিয়ে দেবেন। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সময় শেষ হলে বিকাল সাড়ে ৪টায় রিটার্নিং অফিসারের দপ্তরে এজেন্টদের উপস্থিতিতে এসব ব্যালটের ভোট গণনা করা হবে।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছেন। এ ছাড়া মালয়েশিয়ায় ৮৪ হাজার ২৯২ জন, কাতারে ৭৬ হাজার ১৩৯, ওমানে ৫৬ হাজার ২০৭ এবং বাহরাইনে নিবন্ধিত হয়েছেন ১৯ হাজার ৭১৯ জন ভোটার।
আসনভিত্তিক নিবন্ধনে ফেনী-৩ আসন শীর্ষে। এখানে ১৬ হাজার ৯৩ ভোটার নিবন্ধন করেছেন।
এরপরই চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ৩০১ জন নিবন্ধন করেছেন। জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে কুমিল্লা। সেখানে ১ লাখ ১১ হাজার ৫৫০ ভোটার নিবন্ধিত হয়েছেন। এরপর ঢাকায় ১ লাখ ৮ হাজার ৭৫৫ জন এবং চট্টগ্রামে ৯৫ হাজার ২৯৭ জন ভোটার পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন।
ভৌগোলিক ও জনতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়, প্রবাসীদের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে নিবন্ধনের হার সবথেকে বেশি। এর মধ্যে একক দেশ হিসেবে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন প্রবাসী বাংলাদেশী তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করেছেন। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে মালয়েশিয়া, যেখান থেকে ৮৪ হাজার ২৯২ জন এবং কাতার থেকে ৭৬ হাজার ১৩৯ জন ভোটার যুক্ত হয়েছেন। এছাড়া ওমান থেকে ৫৬ হাজার ২০৭ জন প্রবাসী পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন।
দেশের অভ্যন্তরে যারা কর্মস্থল বা অন্য কারণে নিজ এলাকার বাইরে অবস্থান করছেন, তাদের জন্য চালু করা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতেও ব্যাপক সাড়া মিলেছে। এই বিভাগে মোট ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ১ লাখ ১২ হাজার ৯০ জন ভোটার নিয়ে নিবন্ধনের শীর্ষে রয়েছে কুমিল্লা জেলা। এর পরপরই ১ লাখ ৮ হাজার ৭৫৫ জন নিয়ে দ্বিতীয় অবস্থানে ঢাকা এবং ৯৫ হাজার ২৯৭ জন ভোটার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম জেলা।
আপনার মন্তব্য