২১ আগস্ট, ২০২৬ ১০:১৮
ছবি: সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের একজন অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, সংসদীয় রাজনীতি ও দেশের মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন।
রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে রাষ্ট্রপতির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভবিষ্যতে দায়িত্ব পালন করবেন-এটাই প্রত্যাশা।
তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
আপনার মন্তব্য