০১ জুলাই, ২০২০ ২১:৩৬
ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ক প্রকাশনা 'দ্যা ফিনিক্স'-এর উদ্যোগে আগামী ৩ জুলাই শুক্রবার আয়োজিত 'ইথিক্স অব টিচিং' বিষয়ক ভার্চুয়াল আলোচনায় অংশ নিচ্ছেন বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিম জাহান।
অনুষ্ঠানের আয়োজক, দ্যা ফিনিক্স এর সম্পাদক প্রণবকান্তি দেব জানিয়েছেন, জুম এপ এর মাধ্যমে লন্ডন থেকে ঐদিন বাংলাদেশ সময় রাত ৮টায় ড. সেলিম জাহান এ আলোচনায় যোগ দেবেন। আলোচনা শেষে প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হবে। তিনি জানান, আলোচনায় নির্ধারিত সুধীজন উপস্থিত থাকবেন। সেজন্য রেজিষ্ট্রেশনের মাধ্যমে নাম নিবন্ধন করার আহবান জানানো হয়েছে ফিনিক্সের পক্ষ থেকে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দ্যা ফিনিক্সের ফেইসবুক পেইজে পাওয়া যাবে।
উল্লেখ্য, ইংরেজি ভাষা, সাহিত্য ও শিক্ষকতার উৎকর্ষতা চর্চার লক্ষ্য নিয়ে দ্যা ফিনিক্স গত তিন বছর যাবত ত্রৈমাসিকভাবে প্রকাশিত হয়ে আসছে। ইতোমধ্যে দেশে এবং বিদেশের ইংরেজি ভাষা ও সাহিত্য প্রেমী শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীদের মধ্যে এটি বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
আপনার মন্তব্য