সংবাদ বিজ্ঞপ্তি

১৬ জুলাই, ২০২০ ২২:৫০

বামাচরণ তালুকদার নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের কৃতজ্ঞতা জ্ঞাপন

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ এক মহাসংকটকাল অতিক্রম করছে। থমকে যাওয়া জীবনযাত্রা সচল রাখার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর তহবিল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও কর্মচারীবৃন্দের মধ্যে প্রদত্ত আর্থিক প্রণোদনার অর্থ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও কর্মচারীগণ পেয়েছেন। দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে অবস্থিত বামাচরণ তালুকদার নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরাও তালিকাভুক্ত হয়েছেন।

এই তালিকাভুক্তি উপলক্ষে বামাচরণ তালুকদার নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য ও দাতা পরিবারের সদস্যবৃন্দ তথা এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,  শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি এমপি, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের মাননীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তি এবং দিরাই উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, দিরাই উপজেলা নির্বাহী অফিসার, দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদসহ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী প্রয়াত বিকাশ রঞ্জন তালুকদার ও তার ছোট ভাই সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও রাজনীতিবিদ বিনোদ রঞ্জন তালুকদার এবং তাদের পরিবারের উদ্যোগে, প্রয়াত জাতীয় নেতা, সাবেক মন্ত্রী, দিরাই-শাল্লা আসনের সাবেক সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, দিরাই উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, দিরাই উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বোপরি এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় বিকাশ রঞ্জন তালুকদার, বিনোদ রঞ্জন তালুকদার , বীরেশ তালুকদার, সুকেশ তালুকদার, পিযুষ তালুকদারের পিতা প্রয়াত বামাচরণ তালুকদারের নামানুসারে অত্র এলাকার একমাত্র বিদ্যাপীঠ বামাচরণ তালুকদার নিম্নমাধ্যমিক বিদ্যালয় ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিটি কর্মকান্ডে উল্লিখিত ব্যক্তি ও অফিস/অ্যাসোসিয়েশনসমূহের সর্বাত্মক সহযোগিতা পেয়ে আসছে।

আপনার মন্তব্য

আলোচিত