১৬ জুলাই, ২০২০ ২৩:৩৭
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ৫ শতাধিক পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ২টি করে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে পৌরসভার আয়োজনে এ সব গাছের চারা বিতরণ করেন পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএসএম আজাদুর রহমান আজাদ, কমলগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।
কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মন্নান, পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, মো. রাসেল মতলিব তরফদার ফখরু, মো. রফিকুল ইসলাম রুহেল, সৈয়দ জামাল হোসেন, মহিলা কাউন্সিলর মুসলিমা বেগম, আয়েশা সিদ্দিকা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েখ আহমদ, কমলগঞ্জ উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ।
আপনার মন্তব্য