২৬ জুলাই, ২০২০ ১৮:৪৯
সুনামগঞ্জের ছাতকে উপজেলা বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) আওতায় গরীব-অসহায় ও কর্মক্ষম নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার মুহিবুর রহমান মানিক এসব সেলাই মেশিন আনুষ্ঠানিকভাবে বিতরণ করেছেন।
এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স হলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি লিপি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুহিবুর রহমান মানিক এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাদাত মোঃ লাহিন প্রমুখ।
বিজ্ঞাপন
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, কোষাধ্যক্ষ জয়ন্তী রানী দাস, ফোরামের সদস্য আফিয়া বেগম, মিনা বেগম, প্রিয় বালা দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার ২৫ জন অসহায় কর্মক্ষম নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। পরে ছাতকের স্কুল ওয়াই কিন্ডারগার্ডেন, সূর নিকেতন, মেঠোসূর ও রমিজী শিল্পী গোষ্ঠীকে ২০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনার চেক প্রদান করেন, মুহিবুর রহমান মানিক এমপি।
আপনার মন্তব্য