সংবাদ বিজ্ঞপ্তি

২৭ জুলাই, ২০২০ ১৯:৩৪

লিডিং ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

লিডিং ইউনিভার্সিটির অর্থ কমিটির ১৩তম সভা সোমবার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থ কমিটির সদস্য লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হাই, সিন্ডিকেট মনোনীত সদস্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এম. আর. কবির এবং প্রফেসর ড. এএনএম মেশকাত উদ্দিন, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী, উপাচার্য মনোনীত সদস্য ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা ও লিডিং ইউনিভার্সিটির অর্থ ও হিসাব বিভাগের ইনচার্জ ও সদস্য সচিব শ্রী রজত কান্তি চক্রবর্তী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত