সংবাদ বিজ্ঞপ্তি

০২ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৪৯

প্রণব মুখার্জির মৃত্যুতে যুব উন্নয়ন অধিদপ্তরের শোকসভা

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে শোকসভা করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।

বুধবার (২ সেপ্টেম্বর) উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ্জামান খান কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পরিচালক(প্রশাসন ও অর্থ) জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক (অর্থ ও অডিট) মো. আলী আশরাফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত