সংবাদ বিজ্ঞপ্তি

০৫ সেপ্টেম্বর, ২০২০ ১৯:১৮

নজরুলসংগীত শিক্ষকের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

নজরুলসংগীত শিক্ষক লৈশাংথেম অনুপ কুমার সিংহ হীরেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠন।

শনিবার (৫ সেপ্টেম্বর) তার বিদেহী আত্মার চিরশান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন - বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিলেটের সভাপতি এনায়েত হাসান মানিক, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদ’র সভাপতি এ কে শেরাম, সাধারণ সম্পাদক নামব্রম শংকর, দর্পণ থিয়েটার সিলেটের সভাপতি ফয়সল মো. আবুল মহসিন, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ বাবু, মনিপুরী কালচারাল কমপ্লেক্স বাংলাদেশের আহবায়ক জয়ন্ত সিংহ, সদস্য সচিব রবিকিরণ সিংহ রাজেশ, মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থা’র সাধারণ সম্পাদক ইবুংহাল সিংহ শ্যামল, রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা, ইনাৎ পাবিøকেশনের প্রকাশক ও সম্পাদক শেরাম নিরঞ্জন, মনিপুরী ইয়ুথ ও কালচারাল অর্গানাইজেশনের সভাপতি পুরিদাস ও সাধারণ সম্পাদক কন্থৌজম রাজীব।

উল্লেখ্য নগরীর লামাবাজার নিবাসী অনুপ কুমার সিংহ গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিন কন্যা এবং এক পুত্র সন্তানের জনক হীরেন সিংহ নজরুলসংগীত ছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

তিনি বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদ ও দর্পণ থিয়েটার’র উপদেষ্টা, সিলেট কালচারাল সেন্টারের প্রাক্তন সভাপতি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, সিলেটের অন্যতম সদস্য ছিলেন। আগামী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার নগরীর লামাবাজার মণ্ডপে তার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হবে।

আপনার মন্তব্য

আলোচিত