০৬ সেপ্টেম্বর, ২০২০ ১৮:০৯
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজের সাবেক প্রধান অফিস সহকারী, নগরীর প্রবীণ ব্যক্তিত্ব হাজী কাপ্তান মিয়া মারা গেছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরীর চারাদিঘিরপাড়স্থ নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর (১৯২০-২০২০)। ৪ ছেলে (৫ ছেলের মধ্যে ১ ছেলে আগে মারা গেছেন) ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি স্বজন রেখে গেছেন।
শতবর্ষী প্রবীণ এই নাগরিকের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
আপনার মন্তব্য