সংবাদ বিজ্ঞপ্তি

০৭ সেপ্টেম্বর, ২০২০ ২১:০৪

আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম আর নেই

সিলেট জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি, কদমতলী ও শাহজালাল উপশহর ডি বøক জামে মসজিদের সাবেক মোতোয়ালি, উপশহর কল্যাণ পরিষদের সাবেক সভাপতি, প্রবীণ আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম চৌধুরী (ফলিক) আর নেই।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুমের জানাযার নামাজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাদ আসর উপশহর ডি ব্লকের জামে মসজিদে অনুষ্ঠিত হবে। নামাযে জানাযা শেষে সিলেটের হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণের তার মরদেহের দাফন সম্পন্ন করা হবে।

এতে সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবার থেকে দোয়া কামনা করা হয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত