জৈন্তাপুর প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০২০ ২৩:১৩

সিলেট গ্যাস ফিল্ডে স্থানীয় যুবকদের চাকুরী প্রদানে অভিনন্দন

গত ২৩ ও ২৪ আগস্ট সিলেট গ্যাস ফিল্ড লিঃ এ স্থানীয় কিছু সংখ্যক বেকার যুবকদের “দৈনিক মজুরী” হিসেবে নিয়োগ প্রদানে অভিনন্দন জানিয়েছে উমনপুর পাটনি পাড়া যুব কল্যাণ পরিষদ।

এক অভিনন্দন বার্তায় উমনপুর পাটনি পাড়া যুব কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বলেন দীর্ঘ ১৮ বছর পর সিলেট গ্যাস ফিল্ড লিঃ ও কর্মচারী ইউনিয়ন (সিবিএ)’র সার্বিক সহযোগিতায় এই অঞ্চলের নীরিহ-বেকার যুবকদের কর্মসংস্থান নিঃসন্দেহে প্রশংসনীয়। এ নিয়োগ সম্পূর্ণ আমাদের আন্দোলনের ফসল। ভবিষ্যতেও যে কোন নিয়োগে যোগ্যতার ভিত্তিতে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

অভিনন্দন জ্ঞাপন করেছেন উমনপুর পাটনি পাড়া যুব কল্যাণ পরিষদ’র সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সায়েম আহমদ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত