সুনামগঞ্জ প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর, ২০২০ ১৩:৩৭

সুনামগঞ্জের ৩০০ পরিবারকে রশিদ চৌধুরীর খাদ্য সহায়তা প্রদান

মহামারি করোনাভাইরাসের কারণে অসহায় দরিদ্র তিনশত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার আব্দুর রশিদ চৌধুরী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের দক্ষিণ আরপিন নগরস্থ এলাকায় নিজ বাড়িতে এসকল খাদ্যসামগ্রী তিনি বিতরণ করেন।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ লিটার তেল ও একটি করে সাবান।

এ ব্যাপারে সাবেক কমিশনার আব্দুর রশিদ চৌধুরী বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই অসহায় দরিদ্র মানুষের কষ্ট আরও বেড়ে গিয়েছে। আমি ও আমার পরিবারের সামর্থ্য মতো তাদের পাশে দাঁড়িয়েছি। বর্তমানে ২০০ পরিবারের মধ্যে এ খাবারসামগ্রী বিতরণ করা হয়েছে আমরা আরও ১০০ পরিবারকে খাবারসামগ্রী প্রদান করবো।

আপনার মন্তব্য

আলোচিত