সিলেটটুডে ডেস্ক

০৬ অক্টোবর, ২০২০ ০১:৫৪

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

মুজিব শতবর্ষ উপলক্ষে নগরীর কুমারপাড়াস্থ সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল প্রাঙ্গণে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়। সোমবার বিকাল ৪টায় ম্যুরালটির উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত, চিত্রশিল্পী হ্যারল্ড রশীদ, সদস্য সচিব, চিত্রশিল্পী শামসুল বাসিত শেরো, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মনির, গণজাগরণ মঞ্চ সিলেটর মুখপাত্র দেবাশীষ দেবু, চিত্রশিল্পী ইসমাইল গনি হিমন, চিত্রশিল্পী আলী দেলোয়ার, ঈশিতা রায়সহ সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের শিক্ষক বৃন্দ। সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ম্যূরালটি নির্মাণে কারিগরি সহায়তায় দ্যা ডিজাইন ফ্যাক্টরি, সিলেট।

আপনার মন্তব্য

আলোচিত