০৬ অক্টোবর, ২০২০ ১৯:০৬
সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা ও পরিচালক মো. আতিক হোসেনের আশু রোগমুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় সিলেট চেম্বার কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন কারাগার জামে মসজিদের হাফিজ ক্বারি মো. আলিওল্লাহ। দোয়া মাহফিলে চেম্বার সহ-সভাপতি তাহমিন আহমদ মহান আল্লাহতাআলার দরবারে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা ও পরিচালক মো. আতিক হোসেনের আশু রোগমুক্তি কামনা করেন এবং সিলেট চেম্বারের সকল সদস্য ও ব্যবসায়ী মহল ও শুভানুধ্যায়ীদের কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক পিন্টু চক্রবর্তী, মুশফিক জায়গীরদার, মো. আব্দুর রহমান (জামিল), আলীমুল এহছান চৌধুরী, সিলেট চেম্বারের প্রাক্তন পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, সিলেট চেম্বারের সদস্য আব্দুল হাদী পাবেল, জনাব সালাহউদ্দিন চৌধুরী, খালেদ আহমদ চৌধুরী, নুরুজ্জামান সিদ্দিকী (মুক্তা), কয়ছর আলী প্রমুখ।
আপনার মন্তব্য