সংবাদ বিজ্ঞপ্তি

০৮ অক্টোবর, ২০২০ ১৯:৪২

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঘায় মানববন্ধন

দেশব্যাপী চলমান  সহিংসতা প্রতিরোধে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের এস. এস. সি. ১৪-১৮ ব্যাচের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ৩টায় গোলাপগঞ্জের বাঘায় হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এ মানববন্ধন করা হয়।

এ সময় ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

এ কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের এস.এস.সি ১৪-১৮ ব্যাচের মিজান, শুভ, জুয়েল, মামুন, আলী আহমেদ, সাহেল, হাসান, রাবেল,জাহাঙ্গীর, সুহেল প্রমুখ।

বক্তব্যে ও স্লোগানে স্লোগানে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে সরকারকে নৈরাজ্য থেকে পরিত্রাণের জন্য যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানানাে হয়।

আপনার মন্তব্য

আলোচিত