সংবাদ বিজ্ঞপ্তি

১০ অক্টোবর, ২০২০ ০০:৩২

মৌলভীবাজারে হামলার প্রতিবাদে সিলেট ছাত্রজোটের বিক্ষোভ

দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের বিচারের দাবিতে মৌলভীবাজারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট সিলেট জেলা।

শুক্রবার (৯ অক্টোবর) নগরের সিটি পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল এইচের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি, ছাত্রফ্রন্ট সিলেট মহানগরের আহ্বায়ক সঞ্জয় শর্মা, ছাত্র ফ্রন্ট নগর শাখার সাধারণ সম্পাদক সাদিয়া নওশীন তাসনিম।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

আপনার মন্তব্য

আলোচিত