১০ অক্টোবর, ২০২০ ১৬:১৫
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা দক্ষিণস্থ শ্রী চৈতন্য মন্দিরে এক সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ সভায় পীযুষ দেবের সভাপতিত্বে এবং দেবাশীষ দাস রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিলেট বিভাগের প্রধান সমন্বয়কারী ও সিলেট জেলা সভাপতি এডভোকেট মিলন ভট্টাচার্য।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মিলন ভট্টাচার্য বলেন, ছাত্ররা হল সংগঠনের প্রাণশক্তি আর যুবকরা সংগঠনের মুল চালিকা শক্তি। সকলের প্রচেষ্টায় সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোট সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার গোবিন্দ গোস্বামী, সিলেট জেলা হিন্দু মহাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব দাস, জয়ন্ত গোস্বামী, হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক প্রভাষ কুমার শর্মা, সিলেট জেলা হিন্দু যুব মহাজোট এর সভাপতি অনিক দাস তূর্য , সাধারণ সম্পাদক নয়ন চন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুব মহাজোটের সভাপতি মুন্না দেব, কেন্দ্রীয় ছাত্র মহাজোটের সংগঠক জ্যোতিষ মোহান্ত প্রমুখ ।
অনুষ্ঠানে সুরঞ্জিত দেবকে সভাপতি ও জনি চন্দকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট গোলাপগঞ্জ উপজেলা যুব মহাজোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও তাদের অভিষেক অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য