১০ অক্টোবর, ২০২০ ১৮:৩২
সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, প্রবীণ বিএনপি নেতা হাজী বাবুল মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।
শনিবার (১০ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শোক বার্তায় তিনি বলেন, প্রবীণ বিএনপি নেতা বাবুল মিয়া ছিলেন জিয়া পরিবারের অন্যতম খাটি যোদ্ধা। তিনি আমৃত্যু বিএনপির জন্য কাজ করে গেছেন। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির কার্যক্রম গতিশীল করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। তার অবদান জেলা বিএনপি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আল্লাহ মরহুম বাবুল মিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
আপনার মন্তব্য