১১ অক্টোবর, ২০২০ ০১:৪৫
সিলেট এম.সি কলেজের ছাত্রাবাসে সংগঠিত গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিব্রস্ত করে পাশবিক নির্যাতনসহ সমগ্র দেশব্যাপী একের পর এক নারী, শিশু ধর্ষণের প্রতিবাদে ও আইন পরিবর্তন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচারের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মুখে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন খানের সভাপতিত্বে ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল আহমদ মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি ফারুক আহমদ শিমুল, জেলা শাখার নির্বাহী সভাপতি বেগম সাফিয়া খাঁন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির, আলাউদ্দিন বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, সাংগঠনিক ফখরুল ইসলাম, মহিলা সম্পাদক মানষী চৌধুরী, অনুসন্ধান সম্পাদক আব্দুল মুুকিত শাহিন, মহানগর সহ-সভাপতি সাহাব উদ্দিন, আব্দুল হাদি, ফখরুল আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম, আব্দুল বাসিত, সাংগঠনিক রফিক আহমদ তালুকদার, ফারহান আহমদ, দপ্তর সম্পাদক মহসিন জব্বার, সদস্য মো. আল মোমেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের এই পবিত্র মাটিতে যারা এ ধরনের কাজ করেছে, তাদেরকে কোনভাবেই ছাড় দেওয়া যাবে না। তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে সিলেটবাসীকে কলঙ্কমুক্ত করতে হবে। বক্তারা অনতিবিলম্বে সিলেট সহ সারাদেশে গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
আপনার মন্তব্য