২২ নভেম্বর, ২০২০ ১৭:০৪
কবরস্থানের জন্য নির্ধারিত জমিতে ব্যবসা প্রতিষ্ঠান, গৃহ নির্মাণ ও বিক্রয় প্রচেষ্টার প্রতিবাদে সিলেট নগরের কাজীটুলা এলাকায় মানববন্ধন করা হয়েছে।
২২ নভেম্বর রোববার সিলেট নগরীর উত্তর কাজীটুলা উচা সড়ক আল্লাহু চত্বরে কবরস্থানের নির্ধারিত জমির সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
কবরস্থানের জমি রক্ষায় মৌরশি ওয়ারিশবৃন্দের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাদল খাঁন, মোছা. বাবলী বেগম, রেবা বেগম, মিনা, বেগম, মানিক মিয়া, মোঃ মতিন, নুরুল আমিন, লীলা বিবি,দোলারী বেগম, শেফালী, হেনা বেগম, রিনা বেগম, আনোয়ারা বেগম, সাহেদা বেগম, লুৎফা বেগম, আতোয়ার খান সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, নগরীর উল্টর কাজিটুলাস্থ উচা সড়কের বর্ণিত তপশীলের ৪৫৮/৬৪৯ খতিয়ানের ৯১১৭ নং দাগের ২৩ শতক ভূমি গোরস্থানের জন্য রেজিস্ট্রারী করা। উক্ত ভূমিসহ ৯১১৭ নং দাগ উল্লেখপূর্বক বিগত ২৭/০৯/২০১৬ ইং তারিখে সিলেট জেলা যুগ্ম জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিচারাধীন মামলা নং ২১৮/২০১৬ইং।
আপনার মন্তব্য