সংবাদ বিজ্ঞপ্তি

২৫ নভেম্বর, ২০২০ ০২:১৬

বড়লেখার ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন নিকু

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির সভাপতি হলেন সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. সাহেদুল মজিদ (নিকু), কমিটিতে একজন শিক্ষক প্রতিনিধি, একজন অভিভাবক প্রতিনিধি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করে অনুমোদন দেয়া হয়।

চিঠিতে বলা হয়, উপযুক্ত বিষয়ের আলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর ৩৯ (৫) ধারানুযায়ী এডহক কমিটির সদস্যের সমন্বয়ে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটিকে অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটির স্মারক ইস্যুর তারিখ হতে পরবর্তী ৬ মাসের জন্য স্থায়ী করা হলো এবং এডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত