১৪ ডিসেম্বর, ২০২০ ১৭:০৮
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতিকে মেধাশূন্য করবার অপপ্রয়াসে ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আল-সামস পরিকল্পিতভাবে দেশের খ্যাতিমান শিক্ষাবিদ, চিকিৎসাবিদ, সাংবাদিক, গবেষক সহ দেশপ্রেমিক বুদ্ধিজীবীদের হত্যা করে। আজ সমগ্র জাতি গভীর শ্রদ্ধাস্মরে স্মরণ করছে তাঁদের।
এ দিবস উপলক্ষে আজ সকালে গণফোরাম এর পক্ষ থেকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গণফোরাম কেন্দ্রীয় নেতা লতিফুল বারী হামিম, যুব গণফোরাম নেতা মুহাম্মদ উল্লাহ মধু সহ ছাত্র-সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
আপনার মন্তব্য