সংবাদ বিজ্ঞপ্তি

২৮ ডিসেম্বর, ২০২০ ১৯:০৩

সাংবাদিক সাকির উপর হামলা ইমজার নিন্দা ও প্রতিবাদ

চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি  ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সদস্য সাদিকুর রহমান সাকীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা সিলেট।

ইমজার ভারপ্রাপ্ত সভাপতি মঈন উদ্দিন মনজু ও সাধারণ সম্পাদক সজল ছত্রী এক  বিবৃতিতে বলেন, এলাকায় তীর ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে পেশাদার সাংবাদিক সাদিকুর রহমান সাকীর উপর হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ হামলা ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানান তারা। তারা বলেন, এ ধরনের ঘটনা বার বারই ঘটছে কিন্তু প্রশাসন এই অসাধু চক্রকে নির্মূল করতে পারছে না।

আপনার মন্তব্য

আলোচিত