সংবাদ বিজ্ঞপ্তি

২০ জানুয়ারি, ২০২১ ১৭:৪২

সিলেটে এশিয়ান টেলিভিশনের ৮ম বর্ষপূর্তি উদযাপন

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী সিলেটে উদযাপিত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় এশিয়ান টেলিভিশন সিলেট অফিসে কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাহ আলম শাওন, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের, র‍্যাব ৯ এস আই আনিছুর রহমান, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু তাহের চৌধুরী ও রুহিন আহমদ, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন ও সময় টেলিভিশনের সিনিয়র ক্যামেরা পার্সন ডিগেন সিংহ, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক ও এটি এন টেলিভিশনের ক্যামেরা পার্সন ইকবাল মুন্সি, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস দাস, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ।

আপনার মন্তব্য

আলোচিত