সংবাদ বিজ্ঞপ্তি

০৬ জুন, ২০২১ ২২:২৭

টুকের বাজার ইউনিয়নে ৩ কোটি ২৬ লাখ টাকার উন্মুক্ত বাজেট পেশ

সিলেট সদর উপজেলার ৬ নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ১৪০ টাকার উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৫৭ হাজার ৪৪০ টাকা। আয় এবং ব্যয় শেষে বাজেট উদ্ধৃত তাকে ১ লাখ ৯০ হাজার ৭০০ টাকা।

রোববার (৬ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে উন্মুক্ত এ বাজেট পেশ করেন টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ।

এসময় তিনি বলেন, একটি আধুনিক ও পরিকল্পিত ইউনিয়ন গঠনে দেড়যুগ ধরে আমি কাজ করে যাচ্ছি। টুকের বাজার ইউনিয়নকে এখন সবাই পৌরসভার সাথে তুলনা করেন। অন্যান্য ইউনিয়নের চেয়ে টুকের বাজার ইউনিয়ন একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত হয়েছে। এর কৃতিত্ব যারা আমাকে ভোট দিয়ে দায়িত্ব সমর্পণ করেছিলেন। আমি আমার সবটুকু উজাড় করে টুকের বাজারকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

ইউনিয়ন পরিষদের সচিব বিমান কান্ত দেবের পরিচালনায় বাজেট সভায় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও সমাজসেবী এ.কে.এম তারেক কালাম, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মনির হোসাইন, ব্যবসায়ী আনোয়ার হোসেন, টুকের বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নেওয়াজ উদ্দিন, মুরব্বী মালাই মিয়া, তেমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুক মিয়া, ব্যবসায়ী রাজু মিয়া, মালাই মিয়া, সৈয়দ মিয়া, মুজাহিদ আলী, যুব নেতা আবুল হাসনাত, কাজী শিবলী আহমেদ, টুকেরবাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের সভাপতি আব্দুস সালাম, ৩ নং ওয়ার্ডের সদস্য মো. মালেক, ৪ নং ওয়ার্ডের সদস্য মো. ফরিদ মিয়া, ৫ নং ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান, ৬ নং ওয়ার্ডের সদস্য তারেক মিয়া বাবুল, ৭ নং ওয়ার্ডের সদস্য সফিকুর রহমান, ৮ নং ওয়ার্ডের সদস্য রনবাহাদুর জুটে, ৯ নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম চৌধুরী, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শিউলী পারভীন, ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য দিপালী গোয়ালা লোহার, যুব নেতা ফয়ছল আহমদ, ফয়জুল আলমসহ ইউনিয়নের জনসাধারণ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত