১৫ জুলাই, ২০২১ ০১:৪১
সিলেট মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোতাহির আলীর মাতা মোছাম্মৎ মালিকুন্নেছা মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় দক্ষিন সুরমার খোজারখলাস্থ নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় মেয়র মরহুমার রুহের মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আপনার মন্তব্য