০২ ফেব্রুয়ারি , ২০২২ ১৩:৩৮
জগন্নাথপুর উপজেলা ভিত্তিক সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুরের বার্ষিক চুড়ইভাতি, সংবর্ধনা ও বর্ষসেরা কর্মী সম্মাননা মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার মমিনপুর সংলগ্ন উন্মুক্ত মাঠে, নয়নাভিরাম শরিষাবাগানের কাছে ব্যতিক্রম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো. আবু খালেদ জিবলু’র উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের অংশ হিসেবে অন্যান্য কর্মসূচি পালিত হয়। এছাড়াও সংগঠনের জীবন সদস্য এনায়েত হোসেন সাগরকে স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষেও সংবর্ধনা দেয়া হয়।
এবছর ফেয়ার ফেইস জগন্নাথপুর থেকে ৫ জন বর্ষসেরা কর্মী নির্বাচিত হয়েছেন;তারা হলেন খোকন তালুকদার,সোলায়মান হোসেন সৈকত, রোকন আহমদ , হামিদুর রহমান মারুফ ও শাহরিয়ার।
সংগঠনের সদস্যরা জানান, প্রতি বছরের ন্যায় মাঠ পর্যায়ে কল্যাণকাজে অংশ নেয়া সংগঠনের কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা যোগাতে বর্ষসেরা কর্মী নির্বাচন করা হয়।
উল্লেখিত ইভেন্ট ছাড়াও স্বরচিত কবিতা আবৃত্তি, গান, গল্প, ধাঁধাঁ ও সৃজনশীল প্রতিযোগিতার মধ্যদিয়ে বার্ষিক চুড়ইভাতি সম্পন্ন করেন ফেয়ার ফেইসের সদস্যগণ।
আপনার মন্তব্য