০৫ ফেব্রুয়ারি , ২০২২ ২২:৪৮
পীর হাবিবুর রহমান
সিলেট অঞ্চলের সুনামগঞ্জের কৃতিসন্তান, দেশবরেণ্য সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা বলেন, পীর হাবিবুর রহমান ছিলেন একজন বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। তার মৃত্যুতে দেশের সাংবাদিক অঙ্গনে যে ক্ষতি হয়েছে-তা কাটিয়ে ওঠা অসম্ভব।
উল্লেখ্য, পীর হাবিবুর রহমান ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৮ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে, শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
আপনার মন্তব্য