সংবাদ বিজ্ঞপ্তি

০৫ ফেব্রুয়ারি , ২০২২ ২২:৫৩

পীর হাবিবুর রহমানের মৃত্যুতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শোক

পীর হাবিবুর রহমান

সিলেট অঞ্চলের কৃতিসন্তান, দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান নজির আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু।

শনিবার (৫ জানুয়ারী) এক শোকবার্তায় তারা প্রয়াত পীর হাবিবুর রহমানের বিদেহ আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মন্তব্য

আলোচিত