২১ ফেব্রুয়ারি , ২০২২ ২১:৪৭
আজ অমর ২১ শে ফেব্রুয়ারি। বাঙালির জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৫২ সালের আজকের এই দিনেই বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের দাবিতে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বাংলার দামাল ছেলেরা। ভাষার জন্য আত্মত্যাগের এই দিনটি বাংলাদেশসহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে আজ।
ফাল্গুনের বসন্ত বাতাস ও পলাশ রাঙানো সূর্য স্নাত প্রভাতে রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমকাল সুহৃদ সমাবেশ, সিলেট জেলা শাখা বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায়।
এ সময় উপস্থিত ছিলেন- সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের উপদেষ্টা ও সমকালের সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী, সমকাল সুহৃদ সমাবেশ সিলেট জেলা শাখার সহ সভাপতি তমালিকা দত্ত, সাধারণ সম্পাদক সজীব চৌধুরী, সহ সম্পাদক তন্বী দাস, সাংস্কৃতিক সম্পাদক আবির দাস, সুহৃদ অধরা সরকার, দিপ দত্ত ও প্রিয়ম ধর প্রমুখ।
আপনার মন্তব্য