সংবাদ বিজ্ঞপ্তি

০৫ মার্চ, ২০২২ ১২:১৬

জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল ও ঝিনাইদহ ক্যাডেট কলেজের মধ্যে আন্তঃস্কুল সভা

ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের মধ্যে আন্তঃস্কুল সহযোগিতা সভা সম্পন্ন হয়েছে।

গত ১মার্চ জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঝিনাইদহ ক্যাডেট কলেজের ক্যাপ্টেন মুহাইমিনুল হকের নেতৃত্বে শিক্ষকমন্ডলী ও ৪৮ ক্যাডেট অংশগ্রহণ করেন।

জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের প্রিন্সিপাল বিকে ভারদ্বাজ, ভাইস প্রিন্সিপাল রোমানা চৌধুরী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল ও ঝিনাইদহ ক্যাডেট কলেজ এর মধ্যে আন্তঃস্কুল সহযোগিতার ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের প্রধানরা সম্মতি জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, দেশের খ্যাতিমান শিল্পপতিদের দ্বারা প্রতিষ্ঠিত এ জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সিলেট শহরের অদূরে জৈন্তাপুরের শ্রীপুরে মেঘালয় পাহাড়ের পাদদেশে ১৫০ একর পাহাড়িভূমিতে শৈল্পিক অবকাঠামো নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।

এ প্রতিষ্ঠানে বাংলাদেশ এবং ভারতের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছাত্রদের একাডেমিক উৎকর্ষতা ও নৈতিক মূল্যবোধের উন্নয়নে ভবিষ্যৎ নেতৃত্ব গড়েতোলার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত