০৯ এপ্রিল, ২০২২ ০১:১৬
সিলেট মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ে ইউনিয়ন সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফখর উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মিয়া মো. রাসেল, অফিস সম্পাদক মো. দিলশাদ মিয়া, কোতোয়ালী থানা পশ্চিম সভাপতি মাওলানা গোলাবুর রহমান গোলাপ, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সাধারণ সম্পাদক মো. আকবর আলী, কোতোয়ালী থানার স্যানেটারী টাইলস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদ, দর্জি শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আবদুস সাত্তার শিপন, শ্রমিক নেতা শিবলুর রহমান শিপু ও আল মামুন প্রমুখ।
আপনার মন্তব্য