১৪ এপ্রিল, ২০২২ ২০:১২
সিলেটে রোজাদারদের মাঝে রান্না করা ইফতার ও শরবত বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট।
আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে চৌহাট্রাস্থ রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের সামনে মাহে রমজান উপলক্ষে রোজাদারদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী সদস্য সোয়েব আহমদ।
এসময় যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান মো. নাজিম খানসহ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য