২১ এপ্রিল, ২০২২ ২৩:৫৩
বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম তাজুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলিউর রহমান নাসিরের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সিনিয়র সহ সভাপতি আখতার খান জাহেদ, সহ সভাপদি অহিদ আহমদ তালুকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, সেচ্ছাসেবক আহ্বায়ক সরওয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ মোজ্জেম হোসেন, জামিল আহমদ, সরওয়ার হোসেন সুমন।
মাহফিলে উপস্থিত ছিলেন- দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশিদ, মোল্লাপুর ইউনিয়ন সভাপতি মাহতাব উদ্দিন, লাউতা ইউনিয়ন সভাপতি জালাল মেম্বার, চারখাই ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি সিরাজ মিয়া, দুবাগ ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়া, শেওলা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড সভাপতি বাবুল আহম চৌধুরী, চারখাই ইউনিয়নের সাধারন সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবর আহমদ চৌধুরী, ছাত্রদলের সদস্য সচিব এমরান আহমদ, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মারজান আহমদ লিমন, ছাত্রদল নেতা সাইদুর রহমান, শেওলা ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম, সাংগঠনিক হোসাইন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।
আপনার মন্তব্য