সংবাদ বিজ্ঞপ্তি:

২২ এপ্রিল, ২০২২ ২৩:১৪

১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে অসহায়, গরিব-দুঃখী দিনমজুর, শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে ওয়ার্ডের অনুরাগস্থ এলাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের পক্ষে ইফতার বিতরণ করেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এসময় ইফতার বিতরণকালে সিলেট মহানগর ও ১৬ ওয়ার্ড ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত