২৭ এপ্রিল, ২০২২ ২৩:২২
সিলেট মহানগর ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) কুশিয়ারা কনভেনশন হলে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মুমিন এমপি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট- ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, সিলেট- ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, সিলেট ও জালালাবাদ সেনানিবাসের মেজর জেনারেল হামিদুল হক এনএসডব্লিউসি, পিএসসি জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া এবং মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী ও এসপি, এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল কমান্ড্যান্ট স্কুল অফ ইনফ্যান্ট্রি এন্ড প্র্যাকটিস, বিভাগীয় কমিশনার সিলেট ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মো. মফিজ উদ্দিন পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম, বিভিন্ন জনপ্রতিনিধিগণ, সিলেট বিভাগ ও জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, এসএমপি ও সিলেট জেলা পুলিশের অফিসারগণ, রাজনৈতিক, সমাজিক, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আপনার মন্তব্য