সংবাদ বিজ্ঞপ্তি:

২৮ এপ্রিল, ২০২২ ০১:৪০

বীর মুক্তিযোদ্ধা মুছব্বির আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল

মৌলভীবাজারের বড়লেখায় বীর মুক্তিযোদ্ধা মুছব্বির আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি উত্তর শাহবাজপুর ইউনিয়নের বুডারগুল গ্রামে মুছব্বির আলীর বাড়িতে এ মাহফিল হয়।

এতে উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিক উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং শাহবাজপুরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন বুডারগুল জামে মসজিদের ইমাম।

আপনার মন্তব্য

আলোচিত