২৮ এপ্রিল, ২০২২ ২০:৫৬
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল শান্তিগঞ্জ উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. জাকার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শান্তিগঞ্জ বিএনপির সভাপতি ফারুক আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা একটি স্বৈরাচারী সরকারের অধীনে বাস করছি। এ দেশে কত মানুষ খুন খারাবি করে, দুর্নীতি করে, বিদেশে টাকা পাচার করে, ব্যাংক ডাকাতি করে নির্দ্বিধায় বিদেশে চলে যাচ্ছে। অথচ বেগম জিয়া চিকিৎসা করানোর জন্য বিদেশে যাবেন সরকার সেটা করতে দিচ্ছে না। দেশ নায়ক তারেক রহমান ও বেগম জিয়াকে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করছে বিনাভোটের এ সরকার। আমরা বেগম জিয়ার রোগ মুক্তি কামনা করি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, সহ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, আবুল খয়ের, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, ছাত্রদল নেতা মানসুর আহমদ, সুনামগঞ্জ জেলা প্রজন্ম দলের সভাপতি জাহিদুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সিনিয়র সহ সভাপতি রোমান আহমদ ও প্রজন্ম দলের সদস্য সাহেল আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ইলিয়াছ মিয়া, সিরাজ মিয়া, আসাদুজ্জামান, বিএনপি নেতা নূরুল ইসলাম, শিপাউর রহমান, ঝুনু মিয়া, আবদুর রউফ, যুবদল নেতা সৈয়দ আলম, আতাউর রহমান, তানিম আহমদ, আলী হোসেন, শ্রমিকদল নেতা আরিফ আহমদ, আলী হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, ছাত্রদল নেতা ওয়াকিবুর রহমান রনি, সাব্বির আহমদ, দিলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্য ইয়াহিয়া পারভেজ, জাতীয়তাবাদী প্রজন্ম দলের শান্তিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি জাকির হোসেন, মাছুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক মামুন মিয়া, প্রচার সম্পাদক সাইফুর রহমান, সদস্য আলী নেওয়াজ, তোফাজ্জল আহমদ, নূর হোসেন, উজ্জ্বল মিয়া, মারুফ মিয়া, সজীব আহমদ, সুমন আহমদ, জহির আহমদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য