সংবাদ বিজ্ঞপ্তি:

২৯ এপ্রিল, ২০২২ ০১:৪৬

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বড়লেখায় সভা ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারা ও রোগমুক্তি কামনায় বড়লেখায় আলোচনা সভা, দোয়া এবং ইফতার মাহফিল হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বড়লেখা পৌর শহরের আলভিন রেস্টুরেন্টে বহিঃবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম সম্পাদক এবং বড়লেখা পৌর বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সন্তান সাইফুল আলম রাসেলের উদ্যোগে এবং ফ্রান্স বিএনপির সহ সভাপতি মির্জান আলী মিজানের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান হয়।

এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান।

বিশেষ অতিথি ছিলেন- পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান শহীদ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ইসলাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকন, পৌর বিএনপির সহ সভাপতি সেলিম চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক হাজী সেলিম, নিজ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, বিএনপির দপ্তর সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক, জেলা ছাত্রদলের সহ সভাপতি নাদের আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. সফিকুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ, সদস্য সচিব সিপার আহমদ, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, যুগ্ম আহ্বায়ক আলিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার মজনু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমান উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন আহমদ, সদস্য সচিব শরিফ উদ্দিন ইমন, যুগ্ম আহ্বায়ক সাহেদ আহমদ পাবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উমায়ের আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ মোস্তফা রাসেল, বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনসুর আহমেদ প্রিন্স, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিক আহমদ, দক্ষিণভাগ উত্তর ছাত্রদলের সভাপতি সাব্বির আবির, উত্তর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন আহমদ, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জালাল আহমদ, ছাত্রদল নেতা মামুন আহমদ, আতিকুর রহমান শিমুল চৌধুরী, সবুর আহমদ প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিটের বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত