সিলেটটুডে ডেস্ক

০৭ অক্টোবর, ২০২৪ ১২:৩২

নির্যাতিত যুবদল নেতা শফিকুজ্জামানকে দেখতে বাড়িতে গেলেন শরিফুল হক সাজু

শফিকুজ্জামানের সাথে শরিফুল হক সাজু (বামে) ও ২০১৮ সালে সন্ত্রাসী হামলায় আহত শফিকের ছবি (ডানে)।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ কর্মীদের সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছিলেন বড়লেখা পৌর শাখা যুবদলের আহ্বায়ক মো. শফিকুজ্জামান শফিক। এরপর দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ হন।

গত বৃহস্পতিবার বিকেলে দলের দুঃসময়ের এই নেতাকে দেখতে তার বাড়িতে গিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

এসময় সাজু তার (শফিকুজ্জামানের) বাড়িতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাকে উন্নত চিকিৎসা কারানোর বিষয়ে আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মোহাম্মদ মুজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত