সংবাদ বিজ্ঞপ্তি

২১ নভেম্বর, ২০২৪ ২১:৪৩

লিডিং ইউনিভার্সিটিতে চাকরি মেলা মঙ্গলবার

জার্নিমেকারজবসের আয়োজনে আগামী মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪) লিডিং ইউনিভার্সিটি, রাগীব নগর, দক্ষিণ সুরমা, সিলেটে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকরি মেলা ২০২৪। এই আয়োজনে যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থী অংশগ্রহণ করতে পারবেন।

চাকরি মেলায় অংশগ্রহণকারীরা শীর্ষস্থানীয় নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ এবং ইন্টারভিউ দিতে পারবেন যা চাকরি প্রার্থীদের জন্য একটি অনন্য সুযোগ।তাছাড়া চাকরি মেলায় অংশগ্রহণকারীদের জন‍্য থাকবে ক্যারিয়ার সম্পর্কিত মূল্যবান দিকনির্দেশনা ও পরামর্শ।

চাকরি মেলায় পছন্দের চাকরি গুলোতে  আবেদন করতে পারবেন www.journeymakerjobs.com ওয়েবসাইটে ভিজিট করে। আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর রাত ১২:০০ ঘটিকা।

চাকরি মেলা আয়োজনে পৃষ্ঠপোষকতায় রয়েছে বেশ কয়েকটি  প্রতিষ্ঠান, যার মধ্যে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে এডুকেশন এট, গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে অর্কিড এসোসিয়েট এবং সিলভার স্পন্সর হিসেবে রয়েছে অফস্পেস ডিজিটাল এজেন্সি, স্কাইলার্ক ইন্টারন্যাশনাল, ই-মার্জ বাংলাদেশ, স্ট্যালিয়নস গ্রুপ কনসালটেন্সি, এডুকোয়েস্ট ও সিঙ্ক আইটি।

এবারের চাকরি মেলার সার্বিক তত্বাবধানে রয়েছে লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাব।

আপনার মন্তব্য

আলোচিত