০২ জুলাই, ২০২৫ ২৩:৫৮
বুধবার সকাল ১১ ঘটিকায় সিলেট এম সি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সেমিনার হলে মহসীন ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম সি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আকমল হুসেন।
বিভাগীয় প্রধান তৌফিক ইজদানি চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড: মুহাম্মদ আলাউদ্দিন খান। প্রফেসর পরাগ কান্তি দেব, সাবেক অধ্যক্ষ, সিলেট সরকারী মহিলা কলেজ। প্রফেসর নাসিমা হক খান, সিলেট সরকারী মহিলা কলেজ।
উক্ত অনুষ্ঠানে পদার্থ বিজ্ঞান বিভাগের বিভিন্ন শিক্ষা বর্ষের ১৭ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মহসীন ফাউন্ডেশনের পক্ষ থেকে বাৎষরিক বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা মহসীন ফাউন্ডেশন ও এর প্রতিষ্ঠাতা সৈয়দ মহসীন আলীর ভূয়সী প্রশংসা করেন। প্রতি বছর বৃহত্তর সিলেটের বিভিন্ন জেলার অনেক স্কুল ও কলেজের দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে এ ফাউন্ডেশনের ভূমিকার কথা স্বীকার করেন।
উল্লেখ্য যে মহসীন ফাউন্ডেশন প্রতি বছর বৃহত্তর সিলেটের বিভিন্ন স্কুল ও কলেজের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক শ্রেণীর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে।
আপনার মন্তব্য