২৬ জুলাই, ২০২৫ ১৯:২৭
সিলেট নগরের নয়াসড়ক এলাকার সাদিক টাওয়ারে সামি’স ক্যফের উদ্বোধন করা হয়েছে।
শনিবার ১০ জন এতিম শিশুকে নিয়ে এই ক্যাফের উদ্বোধন করেন অতিথিরা।
বিকাল ৪টায় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সাদিক টাওয়ার-এর সিইও মোহাম্মদ রাজু রহমান।
এরপর ক্যাফে-র কর্ণধার সামি রহমান তার বক্তব্যে বলেন,সামি’স ক্যাফে কেবল একটি খাবারের জায়গা নয়, বরং এটি হবে ভালোবাসা, বন্ধুত্ব ও সৃজনশীলতার এক নতুন ঠিকানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আরও বক্তব্য রাখেন খন্দকার শিপার আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, শিপার এয়ার সার্ভিস এবং সাবেক সভাপতি, সিলেট চেম্বার অব কমার্স। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সাদেক টাওয়ার এর কর্নধার কানাডা প্রবাসী সাদিকুর রহমান।
বিশেষ মুহূর্ত ছিল যখন ১০ জন এতিম শিশুর সঙ্গে একসাথে ফিতা কেটে ক্যাফেটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে আয়োজন হয় দোয়া মাহফিল, কেক কাটার অনুষ্ঠান, এবং ম্যাজিশিয়ান এস. এ. ওয়ালিদ এর ম্যাজিক শো, যা উপস্থিত সবাইকে আনন্দিত করে।
অনুষ্ঠান শেষে অতিথিরা ক্যাফেটি ঘুরে দেখেন এবং সিগনেচার ফুড টেস্টিং সেশনে অংশ নেন।
আপনার মন্তব্য