১১ মার্চ, ২০২৬ ০০:১৫
কানাইঘাট আইনজীবী ফোরাম সিলেটের উদ্যোগে নবগঠিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) নগরীর সোপানীঘাটস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে ফোরামের উদ্যোগে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি অ্যাড. মো. একলাছুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. জুবায়ের বক্ত জুবের, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মো. নুরুল হক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহফুজুর রহমান, উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. ইলিয়াস, ফোরামের সাবেক সভাপতি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাড. মাসুক আহমেদ চৌধুরী, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মো. ফখরুল ইসলাম, সিনিয়র অ্যাড. আখলাকুল আম্বিয়া।
অভিষেক ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. আল আসলাম মুমিন, ফোরামের সহ-সভাপতি অ্যাড. ইসলাম উদ্দিন, অ্যাড. আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শিব্বির আহমেদ বাবলু, অ্যাড. ওয়ারিছ উদ্দিন সেলিম চৌধুরী, অর্থ সম্পাদক অ্যাড. মো. মাহবুব হোসাইন, সহ অর্থ সম্পাদক অ্যাড. মো. শাহজাহান শাহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. আব্দুল হাফিজ, সহ -সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. আজহারুল ইসলাম চৌধুরীসহ আইনজীবী ফোরামের সদস্যবৃন্দ।
অভিষেক ও ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন অ্যাড. মো. ইয়াহ-ইয়া। কানাইঘাট আইনজীবী ফোরামের উপদেষ্টা অ্যাড. মাসুক আহমেদ চৌধুরী নবগঠিত কমিটির দায়িত্বশীলদের পরিচয় করিয়ে দেন। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক অ্যাড. মোহাম্মদ মইনুল ইসলাম, সহ-ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক অ্যাড. দেবব্রত চৌধুরী লিটন, সহ-সম্পাদক অ্যাড. ওয়ায়েছ কুরুনী উজ্জ্বল, অ্যাড. জিয়াউল হক মোস্তাক।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য, আত্মশুদ্ধি ও সংযমের মাস মাহে রমজান। আল্লাহর সন্তুষ্টির জন্য সেহরি খেয়ে রোজার নিয়ত করেন মুসল্লিরা। এরপর দিনভর পানাহার থেকে বিরত থেকে সন্ধ্যায় ইফতার সারেন রোজাদাররা। মাহে রমজান মুসলমানদের জীবনে নিয়ে আসে আত্মসংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা, যা সমাজকে করে আরও সুন্দর ও শান্তিপূর্ণ। এ সময় তিনি ফোরামের নবগঠিত কমিটির দায়িত্বশীলরা যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
আপনার মন্তব্য