সিলেটটুডে ডেস্ক

১৯ মার্চ, ২০২৬ ০৩:০০

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা নিয়ে তৃণমূল কর্মীদের পাশে জেলা বিএনপির উপদেষ্টা শাহিন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা নিয়ে তৃণমূল কর্মীদের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান চৌধুরী শাহিন।

বুধবার (১৮ মার্চ) কামরুল হাসান চৌধুরী শাহিন গত ১৭ বছর দলের পক্ষে যারা নিরলস শ্রম দিয়েছে, আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছে তাদের খোঁজখবর নেন।

তিনি যুবদল নেতা আব্দুল মালেকের বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় আব্দুল মালেকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। 

কামরুল হাসান চৌধুরী শাহিন বলেন, তৃণমূল কর্মীদের ত্যাগের ফসল আজকের বিএনপির সরকার। আমাদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত সবার মঙ্গলের জন্য কাজ করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের চেহারা খুব শিগগির বদলে যাবে।

আপনার মন্তব্য

আলোচিত