১৯ মার্চ, ২০২৬ ২২:৪৩
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান চৌধুরী শাহিন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় ছাত্রনেতা কামরুল হাসান চৌধুরী শাহিন এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, এবারের ঈদ এক ভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশে এসেছে। এবার সত্যিকারের এক গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশ ঈদ উদযাপন করছে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এবার বাংলাদেশের শ্রমিকেরা বেতন-ভাতাসহ সকল ন্যায্য সুযোগ ঈদের আগেই পেয়েছে।
তিনি বলেন, ঈদযাত্রা নিরাপদ রাখতে এবার সরকার যে উদ্যোগ নিয়েছে, এটা অভাবনীয়। মাত্র এক মাসের দেশ শাসনে সারাদেশে যে স্বস্তি ও শান্তির পরিবেশ--এমনটা বাংলাদেশ আশা করেছিল।
তিনি সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আপনার মন্তব্য